অনলাইন সংস্করণ
১৬:০৫, ২৯ মার্চ, ২০২৬
সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান।
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, টানা ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রোববার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়।