অতীতের যেকোনো সময়ের চেয়ে মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করেছে: পরিবহনমন্ত্রী
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৬:২১ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করেছে বলে দাবি করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৯ মার্চ) ঈদ–পরবর্তী মূল্যায়ন সভা শেষে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
পরিবহনমন্ত্রী বলেন, ঈদের আগে তিন দিনে দেড় কোটি মানুষ ঢাকা ছেড়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করেছে। দুটি বড় দুর্ঘটনা ঘটেছে, এজন্য আমরা দুঃখিত।
তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী কর্মচারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। সন্তোষজনক উত্তর না পেলে সৌহার্দ্য পরিবহনের রোড পারমিট বাতিল করা হবে।
মন্ত্রী আরও জানান, এবার ঈদে সড়ক, নৌ এবং রেলপথে দুর্ঘটনায় ১১ দিনে নিহত হয়েছে ১৭০ জন। মহাসড়ক ৪৭, নৌপথে ২৮ এবং রেলপথে ১৭ জনসহ অন্যান্য দুর্ঘটনায় ১৭০ জন নিহত। সড়কের নিরাপত্তা দিতে জেলা প্রশাসকরা সক্রিয় থাকবেন।
