ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিরোধীদলীয় নেতা

সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে

সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে

জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সূচনা বক্তব্যের পর তাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ আশা করে জাতীয় সংসদ দেশের সব ধরনের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

তিনি আরও বলেন, এই চেয়ারটি (ডেপুটি স্পিকারের আসন) ইনসাফের (ন্যায়বিচারের) জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ার। এই চেয়ার থেকে আপনি (ডেপুটি স্পিকার) ইনসাফের বার্তা দিয়েছেন যে, আপনি নিরপেক্ষভাবে সবকিছু বিবেচনা করবেন, তার জন্য আমি আপনাকে আরেকবার অভিনন্দন জানাই।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা আপনাকে আশ্বস্ত করছি যে, আপনার দায়িত্ব পালনকালে আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মানুষ হিসেবে যে কেউ ভুল করতে পারে; আপনার এই চেয়ার থেকেও যদি কোনো ভুল হয়ে যায়, তবে আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করতে পারি—সেই দায়িত্ব আমরা নির্দ্বিধায় পালন করবো।

বিরোধীদলীয় নেতা,ইনসাফ,জাতীয় সংসদ,জামায়াত আমির,ডা. শফিকুর রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত