ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (তৃতীয় দিন) মুলতবি অধিবেশন শুরু হওয়ার ৫ মিনিট আগেই নিজের নির্ধারিত আসনে এসে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ মার্চ) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। অধিবেশনে শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান।

উল্লেখ্য, স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী,জাতীয় সংসদ,অধিবেশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত