ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্যপ্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগ ও সহযোগিতার আহ্বান

তথ্যপ্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগ ও সহযোগিতার আহ্বান

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সংযোগ, সাইবার নিরাপত্তা এবং টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ খাতে আরো সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার আশা প্রকাশ করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, যুক্তরাষ্ট্রের দূতাবাসের ইকনোমিক অফিসার জো বসকি, পলিটিক্যাল ইকনোমিক কাউন্সেলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ,যুক্তরাষ্ট্,বিনিয়োগ,সহযোগিতা,মার্কিন রাষ্ট্রদূত,তথ্যপ্রযুক্তি মন্ত্রী,সাক্ষাৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত