ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যার সমাধান করবে সরকার: এলজিআরডি মন্ত্রী

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৮:১৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩১ মার্চ) গুলশানে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এলজিআরডি সরকারমন্ত্রী বলেন, অধিবাসীরা এদেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে আলাদা ফান্ড করার ক্ষেত্রে বিবেচনা করবে সরকার।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের নিজেদের বিচ্ছিন্ন মনে না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধে বিগ্রহে আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।

এসময় সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসী সমাবেশ করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।