ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত একদল চিকিৎসকের কথা শোনেন তিনি।

দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাত প্রার্থনা করে আবেদন জানাতে যান। তাদের উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায্য দাবিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা।

তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই আকস্মিকভাবে তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ পান। এ সময় কর্মকর্তারা সরাসরি তাদের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তাদের আবেদন গ্রহণ করেন।

এই অনাড়ম্বর সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা তাদের দুঃখ-দুর্দশা তুলে ধরেন। তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি-সংক্রান্ত জটিলতা এবং উদ্ভূত মানবিক সংকটের বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আনেন।

প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে তাদের কাছ থেকে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগসম্বলিত লিখিত আবেদন গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী,পদোন্নতি বঞ্চিত,চিকিৎসক,সচিবালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত