ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

গত রোববার (২৯ মার্চ) মাহমুদুল হাসান তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

সোমবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাটিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।

ফায়ার সার্ভিস,পরিচালক,লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত