প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৪:৩২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সাক্ষাতে কি কি বিষয়ে আলোচনা হয়েছে; তা এখনো জানা যায়নি।
