ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সাইয়েদ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ

সাইয়েদ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। তাকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাইয়েদ আবদুল্লাহ,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,সরকার,জনপ্রশাসন মন্ত্রণালয়,নিয়োগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত