সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৯:০৩ | অনলাইন সংস্করণ

সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

রুহুল কবির রিজভী বলেন, সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই। প্রশাসনে নিরপেক্ষতা ও দক্ষতা না থাকলে রাষ্ট্রে বিশৃঙ্খলা, লুটপাট এবং অস্থিরতা তৈরি হয়, যা বিদেশি বা আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করে।

তিনি বলেন, বিগত সরকার ইতিহাস নিজেদের মতো করে রচনা করেছিল। পারবর্তী দেশ ভারত আমাদের মুক্তিযুদ্ধকে তাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বলে কৌশলে প্রচার করে।