এপ্রিলে দ্বিগুণ দামে কেনা হচ্ছে ৯ কার্গো এলএনজি

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ২৩:০৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনীয় চাহিদা মেটাতে এপ্রিল মাসের জন্য ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনেছে বাংলাদেশ। এর মধ্যে আট কার্গোই স্পট মার্কেট থেকে কেনা হয়েছে। এজন্য সরকারকে দ্বিগুণ দাম দিতে হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এপ্রিল মাসের জন্য মোট নয় কার্গো এলএনজি কেনা হয়েছে। এর মধ্যে আট কার্গো স্পট মার্কেট থেকে এবং বাকি এক কার্গো দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।’

এ এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ (১০ লাখ মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) গড়ে ২১ ডলার করে পড়েছে বলে জানান মিজানুর রহমান।

 

আবা/এসআর/২৬