বাড়তে পারে রাজধানীর তাপমাত্রা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১১:২২ | অনলাইন সংস্করণ

রাজধানী ঢাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ।
একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
