প্রধানমন্ত্রীর প্রাণপণ চেষ্টায় বাংলাদেশে জ্বালানির দাম বাড়েনি: চিফ হুইপ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৬:০৭ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনো বাড়েনি, প্রধানমন্ত্রীর প্রাণপণ চেষ্টায় এমনটা সম্ভব হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ আরও জানান, মানুষ প্রয়োজনের বেশি তেল সংগ্রহ করায় জ্বালানি তেলের কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। বর্তমান জ্বালানি পরিস্থিতির বাস্তবতা মানতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এমন অবস্থায় সংসদসহ সরকারি অফিসে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

এছাড়া নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয় নীতি সংলাপে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন চিফ হুইপ।