প্রধানমন্ত্রীর সঙ্গে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) একটি প্রতিনিধিদল।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
