প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৭:৪২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)।

রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ২৮ (৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার ও প্রদানের ক্ষেত্রে উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব এম ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।