১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি 

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৩:১৫ | অনলাইন সংস্করণ

  বাসস

আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য হবে।

তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠির জন্য এ ছুটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।