ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ এপ্রিল) নির্বাচন ভবনে ১১-তম কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব জানান, আগামী ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। এর আগে পূর্বপ্রস্তুতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ১২ মে ভোটের তারিখ চূড়ান্ত করা হলেও মনোনয়নপত্র দাখিল ও অন্যান্য ধাপগুলোর বিস্তারিত সময়সূচি তফসিল ঘোষণার দিন জানানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ,সংরক্ষিত নারী আসন,ভোট,নির্বাচন কমিশন,তফসিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত