প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
