শুভেচ্ছা সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৬:১৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শুভেচ্ছা সফরে আজ (মঙ্গলবার) ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগমী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে তিনি আজ ঢাকা ত্যাগ করবেন। পথিমধ্যে নয়া দিল্লিতে যাত্রাবিরতিকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকগুলোতে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা এবং ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার ভিত্তি তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন।