পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:১৭ | অনলাইন সংস্করণ

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরে চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এই সৌজন্য সাক্ষাতে পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
সাক্ষাতে পানিসম্পদ মন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু।
চীনের রাষ্ট্রদূত বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।
বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
