ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা 

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল এবং মনোনয়নপত্র দাখিলের স্থান নির্বাচন কমিশনের সচিবালয় ভবনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের সময় আগামী ২২ ও ২৩ এপ্রিল।

তিনি আরও জানান, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল আবেদনের জন্য ২৬ এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে। কেউ যদি কারও বিরুদ্ধে আপিল করেন তাহলে তা ২৭ ও ২৮ এপ্রিল তারিখে নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল। আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল।

আখতার আহমেদ জানান, আসন বন্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

তিনি জানান, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে নির্বাচন ব্যবস্থাপনা দুই অনুভাগের দায়িত্বে আছেন রিটার্নিং অফিসার মইনুদ্দিন খান এবং নির্বাচন পরিচালনা অধি শাখার দায়িত্বে রয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন। এছাড়া আরও চারজন পোলিং অফিসারকে এই দায়িত্বে নিয়োজিত করেছে নির্বাচন কমিশন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান ইসি সচিব।

ত্রয়োদশ জাতীয় সংসদ,নির্বাচন কমিশন,ইসি,তফসিল,সংরক্ষিত নারী আসন,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত