গত একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে হাম সংক্রমণ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২০:৪০ | অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। ৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ শিশু।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮৭ শিশু। এর মধ্যে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে। অন্যদিকে, সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮ হাজার ২৫১ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৮০১ জন।
