ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কাজ শুরু, লক্ষ্য ২০৩৪: অর্থমন্ত্রী

অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কাজ শুরু, লক্ষ্য ২০৩৪: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় অর্থনীতির বিভিন্ন সূচকে কাঠামোগত দুর্বলতা ছিল। তার মতে, সে সময় দুর্নীতির কারণে সীমিত সংখ্যক মানুষের আয় বাড়লেও বৃহৎ জনগোষ্ঠী দারিদ্র্যের ঝুঁকিতে পড়ে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরের মার্চ থেকে জুন সময়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানিতে ভর্তুকি দিতে হতে পারে, যা বাজেটে চাপ সৃষ্টি করবে। তবুও সরকার জনগণকে স্বস্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেন তিনি।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সময়েও অর্থনীতির সূচকগুলো নিম্নমুখী ছিল। বর্তমানে সেই অবস্থা থেকে উত্তরণে সরকার কাজ শুরু করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঋণ নির্ভরতা কমানোর পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়া হবে। একই সঙ্গে মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বাজার কারসাজি দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী,অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কাজ শুরু, লক্ষ্য ২০৩৪: অর্থমন্ত্রী,লক্ষ্য ২০৩৪,কাজ শুরু,অর্থনীতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত