অনলাইন সংস্করণ
১৬:২৮, ১০ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলটির পক্ষে মত দেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদে বিল পাসের প্রস্তাব উত্থাপন করেন।
পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি ভোটে দেন। এ সময় সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলটির প্রতি সমর্থন জানান এবং তা পাস হয়।
এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেন।
পরবর্তীতে সরকার ওই সাত কলেজকে একত্র করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দেয় এবং এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে।
আজ সেই অধ্যাদেশই জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে পাস হলো।