ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে যাচ্ছে শারজায়

হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে যাচ্ছে শারজায়

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয়।

তবে শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রণালির কাছাকাছি পৌঁছালেও ইরান সরকারের অনুমতি না পাওয়ায় জাহাজটি পার হতে পারেনি।

এ অবস্থায় জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এটি সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। তিনি জানান, হরমুজ প্রণালি অতিক্রমের জন্য ইরান সরকারের কাছে অনুমতি চাওয়া হলেও তা নাকচ করা হয়েছে। বর্তমানে কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জাহাজটি এখনো হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনায় আপাতত শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুত রয়েছে বলেও জানান তিনি। নাবিকদের মনোবল ধরে রাখতে তাদের দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের তথ্য অনুযায়ী, জাহাজটি গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।

ফিরে যাচ্ছে শারজায়,‘বাংলার জয়যাত্রা’,হরমুজ প্রণালি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত