যুক্তরাজ্যে হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ | অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আকবর হোসেন জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, তার এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।

এদিকে, তার পদত্যাগের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের জন্য লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছিল।