ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) মো. মাহমুদুল হক রুবেল ও মো. রেজাউল করিম বাদশা শপথ নিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নবনির্বাচিতদের মধ্যে মো. মাহমুদুল হক রুবেল শেরপুর-৩ আসনে স্থগিত নির্বাচনে বিজয়ী হন। অন্যদিকে মো. রেজাউল করিম বাদশা বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জয়ী হন।

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে উভয় আসনের ফলাফল প্রকাশ করা হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট গ্রহণ স্থগিত ছিল। পরবর্তীতে নতুন তফসিলে ৯ এপ্রিল সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য,এমপি,ত্রয়োদশ জাতীয় সংসদ,শপথ,মো. মাহমুদুল হক রুবেল,মো. রেজাউল করিম বাদশা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত