বিমান বাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৭:২৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
সোমবার (১৩ এপ্রিল) বিমানবাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
