টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২:০১ | অনলাইন সংস্করণ

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলে পৌঁছে উদ্বোধনী মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সড়কপথে শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছে সকাল ১১টা ২২ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন।

কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় তিনি ১৫ জন কৃষকের হাতে নিজে কার্ড তুলে দেবেন এবং গাছের চারা বিতরণ করবেন।

এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ৯টি উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।

প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এ কার্ডের আওতায় আসবেন।

কৃষক কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা সহায়তা ছাড়াও পরিচিতি নিশ্চিতকরণ, ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা। এর ফলে কৃষি সহায়তা বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করা হচ্ছে।