শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩১ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। এ ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী থাকবেন। এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের হজ ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল আইডেন্টিফিকেশন কার্ডের মাধ্যমে সৌদি আরবে অবস্থানকালে হজযাত্রীরা বিভিন্ন সেবা পাবেন। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা দেশে থাকতেই কার্ড পাচ্ছেন, তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে পৌঁছে হোটেল লবিতে গিয়ে কার্ড গ্রহণ করবেন।

এছাড়া এবারের হজযাত্রীদের জন্য বিমান ভাড়ায় কিছুটা স্বস্তি রয়েছে। গত বছরের তুলনায় প্রায় ১২ হাজার টাকা কমে টিকিট কিনতে পারছেন হজযাত্রীরা।