হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৫০ | অনলাইন সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি ৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এতে করে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫২ জনে।

এ নিয়ে চলতি বছরে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।