ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

সচিব পদমর্যাদায় তিনটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের প্রশাসক পদে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোহাম্মদ জাকারিয়া। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো. আব্দুল্লাহ আল বাকী এবং বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের প্রশাসক হিসেবে সাফিজ উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী এ কর্মকর্তাদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এসব পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সচিব,সরকার,জনপ্রশাসন মন্ত্রণালয়,নিয়োগ,এনজিও বিষয়ক ব্যুরো,ভূমি আপিল বোর্ড,বাংলাদেশ ওয়াকফ প্রশাসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত