৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ | অনলাইন সংস্করণ

বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে জজ আদালতের চত্বরে পৌঁছান তিনি। পরে বেলা ১১টা ২০ মিনিটে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

যেসব জেলায় একযোগে ই-বেইলবন্ড কার্যক্রম চালু হয়েছে সেগুলো হলো— বগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, মাগুরা ও যশোর।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান তিনি।