বগুড়া সিটি কর্পোরেশনের যাত্রা শুরু
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৪:৩১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি কর্পোরেশন।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন। পরে সিটি করপোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।
এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহর দেশের সিটি কর্পোরেশন তালিকায় নতুনভাবে যুক্ত হলো।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
