পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্টদূতের সাক্ষাৎ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৬:২২ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় পানিসম্পদ মন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার।  বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। তাই জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী। পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ,  বন্যা ও জলবদ্ধতা দূরীকরণে জার্মানির সহযোগিতা চান মন্ত্রী।

‎রাষ্টদূত বলেন, বাংলাদেশের পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে আগ্রহী জার্মানি। বাংলাদেশকে সহযোগিতায় তার দেশের আগ্রহের কথাও তুলে ধরেন।

সাক্ষাতে দু’দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সঠিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট উলিশ ক্লেপমান উপস্থিত ছিলেন।