ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে, আর দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৭০ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৭৬ জনে। একই সময়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৬১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৭২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২৫৮ জন। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১৮৩ জনের।

বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। এখানে মোট ১০ হাজার ৯১৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ২ হাজার ৩৪১ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে।

হাম,উপসর্গ,আক্রান্ত,মৃত্যু,শিশু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত