তিন জেলার এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৫:০৭ | অনলাইন সংস্করণ

শেরপুর, নাটোর ও খুলনা জেলার তিন পুলিশ সুপার (এসপি)সহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)। অন্যদিকে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
