ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি চার শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৯ জনের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৯ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন।

এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত ১৮ হাজার ৮৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৫ হাজার ৭২৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

হাম,উপসর্গ,শিশু,মৃত্যু,স্বাস্থ্য অধিদপ্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত