আওয়ামী আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিলের সিদ্ধান্ত
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের পরিবর্তে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারি দল ও বিরোধীদল থেকে সমান সংখ্যক সদস্য রাখা হবে—দুই পক্ষ থেকেই থাকবেন পাঁচজন করে প্রতিনিধি।
এই কমিটির নেতৃত্ব দেবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
চিফ হুইপ আরও জানান, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিষয়টি সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়।
