প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৭ | অনলাইন সংস্করণ

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ। তাকে চুক্তিতে এক বছরের জন্য গ্রেড-১ পদমর্যাদায় এই নিয়োগ দিয়ে রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

এতে বলা হয়, তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। 

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সৈয়দ আবদাল আহমদ বর্তমানে দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক। তিনি জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদের সাধারণ সম্পাদক।