ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সকালে চার জেলায় কালবৈশাখীর আভাস

সকালে চার জেলায় কালবৈশাখীর আভাস

আজ (সোমবার) সকাল ৯টার মধ্যে দেশের চারটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রোববার (২৬ এপ্রিল) রাত ১১টা থেকে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়- রংপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট জেলাগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

আবা/এসআর/২৬

কালবৈশাখী,আভাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত