অনলাইন সংস্করণ
১৫:১৪, ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের চলমান অধিবেশনের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। পরে সহকর্মী সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে লবিতে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।
জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবনের লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশনাও দেন।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।