অনলাইন সংস্করণ
২০:০০, ২৯ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষি, বন ও মৎস্যমন্ত্রী এবং দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজু। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেয়।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, কৃষি খাতে সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।