ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সংবিধান সংশোধনে কমিটি, বিরোধী দলের কাছে চাওয়া হলো ৫ নাম

সংবিধান সংশোধনে কমিটি, বিরোধী দলের কাছে চাওয়া হলো ৫ নাম

সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কমিটিতে অন্তর্ভুক্তির জন্য বিরোধী দলের কাছ থেকে ৫ জনের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত ১৭ সদস্যের কমিটির মধ্যে ১২ জনকে সরকারপক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ জন থাকবেন অন্য দল ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে।

এ বিষয়ে বিরোধী দলের অবস্থান পরে জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তারা সংস্কারের কথা বলেছেন, কিন্তু এখানে সংশোধনের বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ে তাদের নিজেদের মধ্যে আরও আলোচনা প্রয়োজন।

জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত সনদের আলোকে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। প্রয়োজন হলে এ বিষয়ে পরবর্তী অধিবেশন পর্যন্ত অপেক্ষাও করা যেতে পারে।

চাওয়া হলো ৫ নাম,বিরোধী দল,কমিটি,সংবিধান সংশোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত