৪ পদে রদবদল, ঢাকা জেলার নতুন এসপি শামীমা পারভীন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৫:৪৭ | অনলাইন সংস্করণ

ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। একই সঙ্গে আরও তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল এনেছে সরকার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-এর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীনকে ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার এবং হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
