বায়ুদূষণের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:৩৮ | অনলাইন সংস্করণ

বায়ুদূষণের আজ শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে অস্বাস্থ্যকর বায়ুমান নিয়ে দ্বিতীয় নম্বরে রয়েছে রাজধানী ঢাকা।

শনিবার (২ মে) সকাল ৮টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বায়ুদূষণের শীর্ষে থাকা লাহোরের দূষণ স্কোর ১৭৮ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৪৯ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

আবা/এসআর/২৬