রাজধানীসহ দেশের সব বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা
প্রকাশ : ০২ মে ২০২৬, ২২:০৬ | অনলাইন সংস্করণ

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
শনিবার (২ মে) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
অন্যদিকে শনিবার (২ মে) দিবাগত রাত ১ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবা/এসআর/২৬
