অনলাইন সংস্করণ
১৯:২১, ০৩ মে, ২০২৬
দেশে হামের টিকা কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, টিকা নেওয়ার উপযোগী শিশুদের মধ্যে ইতোমধ্যে ৮১ শতাংশের বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে এবং বাকি শিশুদেরও আগামী ২ থেকে ৪ দিনের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।
রোববার (০৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
বর্তমানে দেশে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি জানান, এই রোগে মৃত্যুহারও কমেছে। পাশাপাশি টিকার কোনো সংকট নেই এবং সারাদেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
ডিসি সম্মেলনের আলোচনার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং অনিয়ম রোধে জেলা প্রশাসকদের একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।