পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ হতে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ খাবার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন,

১. জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিট।

২. জনাব ইমতিয়াজ আহমেদ, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।

৩. জনাব মোঃ হাবিবুর রহমান, ডিআইজি, সিআইডি, ঢাকা।

৪. জনাব সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি, পুলিশ অধিদপ্তর (টিআর), ঢাকা (বর্তমানে এনডিসি কোর্সে প্রশিক্ষণরত)।

৫. জনাব মোঃ হারুন-অর-রশীদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, ঢাকা।

৬. জনাব এস এম আক্তারুজ্জামানডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।

৭. জনাব মোঃ হায়দার আলী খান, (ডিআইজি), পিটিসি, নোয়াখালী।

৮.জনাব মোঃ মাহবুবুর রহমান ভূইয়া, (ডিআইজি), পিটিসি, খুলনা।

৯. জনাব মোঃ রুহুল আমিন, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা।

১০. জনাব মোঃ রফিকুল হাসান গনি, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।

১১. জনাব মোঃ মিজানুর রহমান, ডিআইজি, নৌ-পুলিশ, ঢাকা।

১২. জনাব মোঃ মজিদ আলী,পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর (বর্তমানে ডিআইজি, সিআইডি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত)।

১৩. জনাব কাজী জিয়া উদ্দিন ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (বর্তমানে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত)।

১৪. জনাব মোঃ গোলাম রউফ খান, ডিআইজি, রেলওয়ে পুলিশ, ঢাকা।

১৫. জনাব শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর।

১৬. জনাব রখফার সুলতানা খানম, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।

১৭. জনাব ফারহাত আহমেদ রেলওয়ে পুলিশ (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।